ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং এর বিষয় সমূহ জনগনকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যে সকালে এক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের জমি আছে ঘর নাই, প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা বেষ্টনি, টিআর, কাবিখা, ইজিপিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা হাতের কাজ, একটি বাড়ি একটি খামার, সমাজসেবা, পল্লীবিদ্যুত্; ওজোপাডিকো এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যক্রমসহ মোট আটটি স্টল ঘুরে দেখার পর পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলার শেষ হয়।
এতে ইউএনওর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ইউড়ি চেয়ারম্যান মো. হুমায়উন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান প্রমুখ।
বিবি/রেআ




















