০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

চট্টগ্রামে মা-মেয়ে খুন

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকায় মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন হোসনে আরা (৫০) ও তার মেয়ে পারভিন (২২)। পুলিশ ধারণা করছে, পারভিনের স্বামী মতিন এই খুন করেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে তাদের মৃতদেহ দেখে স্থানীয় লোকজন ডবলমুরিং থানায় খবর দেয়।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। দুই কক্ষে দুইজনের লাশ পাওয়া গেছে। গলাটিপে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পারভিনের স্বামী মতিন পলাতক রয়েছে। মতিন রিকশাচালক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মতিনই খুনি।
জানা গেছে, মতিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। ১০ মাস আগে পারভিনের বিয়ে হয় মতিনের সঙ্গে ।
পাঠানটুলী গায়েবি মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।

বিবি / ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে মা-মেয়ে খুন

প্রকাশিত : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮