১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বগুড়ায় নিজ বাড়িতে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় নিজ বাড়িতে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ী সহযোগি ছালজার কসাই (৬০)কে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে অপর সহযোগি। মঙ্গলবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় গাংনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ছালজার উপজেলার গাংনগর পোড়ানগরী এলাকার মৃত বাসতুল্ল্যার ছেলে। এ ঘটনায় মুলহোতা ব্যবসায়ী পার্টনার আদিল কসাই (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আদিল একই গ্রামের মাঝপাড়া মোতাক্কাবীরের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, দুজন মিলিয়ে দীর্ঘদিন ধরে মাংস ব্যবসা করে আসছিল। গত কয়েকদিন আগে থেকে পাওনা টাকা নিয়ে দু জনের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে ছালজার কসাইকে আদিল কসাই নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধারালো রাম দা দিয়ে ঘাড়ে এলোপাতিভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেস্টা করছিল। খবর পেয়ে পালানোর আগেই আদিলকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় দুপুর কোন মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম 

বগুড়ায় নিজ বাড়িতে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৫:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮