০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ছাতকে কৃষক রফিজ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সুনামগঞ্জ ছাতক উপজেলার কৃষক রফিজ হত্যা মামলায় ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন।

সাজাপ্রাপ্ত দুজন উপজেলার জহিরপুর গ্রামের মিজাজ আলীর ছেলে খানন মিয়া ও সাদীপুর গ্রামের আঃ আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে পারিবারিক কলহের জেরে নিহত রফিজ মিয়ার ছেলে ও আসামি আঃ আজিদ কথাকাটি করে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় নিহত রফিজ আলী এগিয়ে গেলে তাকে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে সেখানের তার মৃত্য হয়। পরদিন নিহত রফিজের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার দীর্ঘ বিচারকার্য শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি খায়রুল কবির রুমেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ছাতকে কৃষক রফিজ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত : ০২:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮