১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আবাসিক হোটেল থেকে বুলেটসহ আটক ১

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার পাঠানটুলী গায়েবি মসজিদ এলাকায় মা-মেয়ে খুন হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত হোসেনে আরার মেয়ে রেশমি আকতার বাদি হয়ে বোনের স্বামী আবদুল মতিনকে আসামি করে ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন।
তিনি বলেন, মা-মেয়ে খুনের ঘটনায় নিহত হোসেনে আরার মেয়ে রেশমি আকতার বাদি হয়ে বোনের স্বামী আবদুল মতিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
হত্যাকাণ্ডের পর থেকে আবদুল মতিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী গায়েবি মসজিদ এলাকার লিয়াকত মেম্বারের পাশের বাড়িতে মা-মেয়ে খুন হন। নিহত মায়ের নাম হোসনে আরা (৫০) ও তার কন্যা পারভিন আকতার (১৮)।

এই ঘটনার পর থেকে পারভিন আক্তারের স্বামীকে সন্দেহ করে আসছে সবাই। সে বর্তমানে পলাতক রয়েছে। মতিন রিকশাচালক, তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। গত ১০ মাস আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবি মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

আবাসিক হোটেল থেকে বুলেটসহ আটক ১

প্রকাশিত : ০৪:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮