ষাটের দশকের কবি প্রখ্যাত মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুবকে ৭৭ তম জন্ম বার্ষিকী উপলে সম্মাননা প্রদান করেছে টাঙ্গাইল জেলা শিশু একাডেমি। এ উপলে গতকাল মঙ্গলবার বিকেলে একাডেমির মিলনায়তনে কবিকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল কাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, কবি মাহমুদ কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল, সাংস্কৃতিক সংগঠক মিনু আনাহলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ ইউসুফ।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প থেকে কবি বুলবুল খান মাহবুবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের অতিথিরা তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিবি/ ইএম




















