১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাতটি ককটেলসহ ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতালেব হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার জংলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোতালেব হোসেন উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে ও দুর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোতালেব হোসেনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জংলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত : ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮