০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জের চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামি খোকন শেখ ওরফে হালিম ওরফে কালেখাকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর এলাকার কাঠালতলা গ্রামের আবুরমোড় থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে চার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক খোকন ওই গ্রামের হাসেম শেখের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস বলেন, খোকন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাছাড়া একাধিক মাদক মামলার পলাতক আসামি। আটকের সময় তার কাছে ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭