১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

বগুড়ায় শিশুর লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার গণেশপুর হাফেজিয়া মাদ্রাসার পায়খানার কূপ থেকে আল-হাসিব (৪) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসিব শিবগঞ্জের মোকামতলা ইউপির কাশিপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে।

বুধবার রাত আড়াইটার সময় মাদ্রাসা কর্তৃপক্ষ লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ওই মাদ্রাসার গিয়ে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেল ৪টার পর থেকে ওই মাদ্রাসার কায়দা পড়ুয়া ছাত্র হাসিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এজন্য এলাকায় অনেক খোঁজাখুঁজি এবং মাইকিং করা হয়েছিল।

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) নান্নু খান বলেন, ওই মাদ্রাসা ছাত্রের লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ায় শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত : ০২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮