পাবনার সুজানগরে ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সুজনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ, শহীদ দুলাল বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা, চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও দুলাই উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৬ হাজার ১২ জন পরীক্ষার্থী মধ্যে ১৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার বিদ্যুৎ হোসাইন, ইন্সট্রাকটর মীর সোহরাব আলী প্রমুখ।
বিবি/জেজে




















