শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার পর শরীয়তপুর-২ আসনের (নড়িয়া) প্রথম সংসদ সদস্য ছিলেন শহীদ এ এফ এম নুরুল হক হাওলাদার। নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি আঁততায়ীর গুলিতে শহীদ হন।
বর্তমানে শরীয়তপুর-২ আসনটি নড়িয়া উপজেলার সাথে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাকে যুক্ত করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাই সাবেক সংসদ সদস্য শহীদ নুরুল হক হাওলাদারের সুযোগ্য কন্যা জোবায়দা হক অজন্তা নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
তিনি আশা করছেন দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তার বাবার সুনাম ও ঐতিহ্যকে ধারণ করে জনগণের কাঙ্খিত উন্নয়নে ভুমিকা রাখতে সক্ষম হবেন। এ লক্ষ্যে তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহণ করে যাচ্ছেন ইতোমধ্যে তিনি এলাকার বিশেষ করে নবীন, প্রবীন ও মধ্যবয়সী ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

জোবায়দা হক অজন্তা গত দূর্গাপূঁজায় সংসদীয় এলাকার অধিকাংশ পূঁজামন্ডপ পরিদর্শন করেন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। এছাড়াও তিনি গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন দোয়া অনুষ্ঠানে ও প্রার্থনায় যোগদান করেন। একজন নারী হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছেন।
তার জনসংযোগ ও বিনয়ী আচরণে ভোটারদের কাছে নতুন আশার আলো হিসেবে নিজেকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। তিনি আশা করেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে দলের মধ্যে কোন কোন্দল বা অন্তর্দ্বন্দ থাকবে না। সকলে মিলে মিশে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন।




















