০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সুজানগরে আহমেদ ফিরোজ কবিরের উঠান বৈঠক

পাবনার সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের বরোভাঘিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী একাদশ সংসদ নির্বাচনের ৬৯ আসনের পাবনা-২ নির্বাচনী এলাকায় উঠান বৈঠকে নৌকা প্রতিকে ভোট চাইলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক তিনবারের এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আহমেদ তফিজ উদ্দিনের জেষ্ঠ্য পুত্র আহমেদ ফিরোজ কবির।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সাইফুল ইসলামের পরিচালনায় এসময় আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাজাহান আলী মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা আয়নাল হোসেন, ছাত্রনেতা মোল্লা খালেক, শরীফ, শাহিন, রাজু রায়, সৌরভ প্রমুখ।

এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চাকুরীজীবী, শ্রমিক, পেশাজীবী ও এলাকার ব্যাপক সংখ্যাক নারী ভোটার সহ সকল শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে আহমেদ ফিরোজ কবির ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দোয়ায় আগামীতে নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবো, আপনারা আমার পিতা সাবেক তিনবারের এমপি মরহুম আহমেদ তফিজ উদ্দিনকে চেনেন, তার কর্মকান্ডগুলো দেখেছেন, আমিও তার নীতি আদর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। একাদশ নিবার্চনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সৎ, যোগ্য, ত্যাগী মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। তাই আমি বিশ্বাস করি আপনাদের সহযোগীতায়, দোয়া ও ভালোবাসায় আমাকে মনোনয়ন প্রদান করবেন।

তিনি আরো বলেন নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমাকে ভোট দিবেন, যদি আমাকে মনোনয়ন নাও দেন, তবুও আপনারা নৌকায় ভোট দিবেন।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সুজানগরে আহমেদ ফিরোজ কবিরের উঠান বৈঠক

প্রকাশিত : ০৯:১৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮