১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড ও চুটলিয়া মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের আরাপপুর এলাকার মৃত শাসসুদ্দিনের ছেলে আল আমিন ও একই শহরের হামদহ পুলিশ লাইন পাড়ার ওয়াদুদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম।

ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, শনিবার সকালে আল আমিন আরাপপুর বাসস্ট্যান্ড রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এক কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পথচারী আরও একজনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে আল আমিন মারা যান। অপর আহত বৃদ্ধ আজিজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

অপরদিকে শুক্রবার রাতে শহরের চুটলিয়া মোড় এলাকায় একটি গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিবারের দাবি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮