০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে গরুচোর চক্রের তিন সদস্য আটক

নরসিংদীর পলাশ উপজেলায় আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে পলাশ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দু’টি গরু উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়ন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নারায়নগঞ্জ ফতুল্লা থানা এলাকার মধ্য নগর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে জয়নাল হোসেন (৪২), রাজবাড়ি সদর উপজেলার মরবিলা গ্রামের মৃত জহর মিয়ার ছেলে মুঞ্জুর হোসেন (৪৫) ও নরসিংদীর শিবপুর উপজেলার কুমড়াদী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে রউফ মিয়া (৩৫)।

থানা পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে মনোহরদী উপজেলার একদড়িয়া ইউনিয়নের কেলুয়া গ্রাম থেকে দু’টি গবাদি পশু (গরু) চুরি করে চরসিন্দুর এলাকায় রউফ মিয়ার বোনের বাড়িতে লালন-পালনের জন্য রাখে। পরে ওই গরু দু’টি শনিবার বিকেলে গবাদি পশুর হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গরুসহ তাদের আটক করে।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান,আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নরসিংদীতে গরুচোর চক্রের তিন সদস্য আটক

প্রকাশিত : ১১:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮