০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রামপালে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের প্রয়াত শহীদ শেখের ছেলে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি বেসরকারি ওমেরা পেট্রোলিয়ামের।

বাগেরহাট হাইওয়ে পুলিশের কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় বলেন, পলাশ শেখ নিজের মাছের ঘেরে কাজ সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও মাইক্রোবাসসহ চালক আমির হোসেনকে আটক করে। তাকে কাটাখালি থানায় রাখা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

রামপালে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮