০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে খুন

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে খুন করেছে দুর্বৃত্তরা। রাজধানীর শ্যামপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত তরুণের নাম শেখ ইমলাম পাভেল (২২)।

পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকায় শেখ ইমলাম পাভেলের বাসা। বাবার নাম মনির হোসেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

পাভেলের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত ১২টায় মাজারগেট এলাকায় পাভেল এলাকার তুহিন ও শাহীনের সাথে কথা বলছিলো। এসময় পাভেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাভেলকে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পাভেল রাস্তায় লুটিয়ে পড়লে ঘাতকরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৯টায় পাভেলের মৃতু হয়।

শ্যামপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাভেলের বোনকে বিরক্ত করতো তুহিন ও শাহিন। পাভেল ঘটনার প্রতিবাদ করায় ওই দুইজন মিলে পাভেলকে ছুরিকাঘাত করে। পুলিশ তুহিন ও শাহিনকে আটকের চেষ্টা করছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রাজধানীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে খুন

প্রকাশিত : ০২:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮