০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

হেডফোন কানে দিয়ে বাইসাইকেল চালাতে গিয়ে লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে লালমনিরহাট মসলা গবেষণা কেন্দ্র (বানভাসা) এলাকায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রফিকুল হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাট জেলা শহরের ব্যবসায়ী আফজাল হোসেনের পোল্ট্রি ফার্মের একজন শ্রমিক।

স্থানীয়রা জানান, রফিকুল সাইকেলে করে রেললাইন হয়ে লালমনিরহাট শহরের দিকে আসছিলেন। কানে হেডফোনে উচ্চ স্বরে গান শুনছিলেন তিনি। এ সময় তার পিছন দিক থেকে আসা বুড়িমারী থেকে পার্বতীপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তার মাথা ফেটে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেয়ার পথে তিনি মারা যান।

লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) এসআই আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত : ০৩:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮