কুষ্টিয়ার ভেড়ামারায় নিজেদের মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে।
রবিবার দিবাগত ২টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর খাড়ালার জিকে সেচ প্রকল্পের ৫নং সেতুর নিকট গোলাগুলির ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, চন্ডীপুর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীর পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, সোমবার সকালে ওই মাদক ব্যবসায়ী মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত ওই মাদক ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি।
বিবি/জেজে




















