০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নিখোঁজের একমাস অতিবাহিত সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রীর

পাবনায় নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি মিতা আক্তার শাপলা নামে দশম শ্রেণির এক মাদরাসা পড়ুয়া ছাত্রী।

এদিকে মেয়ের সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে আছে।

নিখোঁজ ওই মাদরাসা ছাত্রী পাবনা জেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার মেয়ে ও শ্রীপুর রগুনাথপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির মেধাবী ছাত্রী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত মাস (৬ অক্টোবর ২০১৮) সকাল ৯টার সময় মাদরাসায় পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরিবারের লোকজন পাবনা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকাতে প্রশাসন এবং আত্মীয় স্বজন অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

পরে গত ১৭ অক্টোবর মেয়ের মা ভানু খাতুন (৪৫) বাদী হয়ে আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আমরা অনেক চেষ্টা করছি মোবাইলে কোন লিংক পাচ্ছি না। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

মেয়েটির সন্ধান যদি কোন হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকে এই নম্বরে যোগাযোগ করার আহবান জানিয়েছেন পরিবার, ০১৭৪৫৪৫৯৮০২ মাসুদ রানা।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নিখোঁজের একমাস অতিবাহিত সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রীর

প্রকাশিত : ০২:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮