০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ইমনের নেতৃত্বে মতলবে বিশাল শোডাউন

৩রা নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষ্যে মতলব উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ছেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন মানিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমনের নেতৃত্বে র্দীঘ মিছিল যোগে দূর্গাপুর ইউনিয়ন থেকে দশ সহ¯্রাধিক জনতা জনসভায় অংশগ্রহন করেন।

শনিবার দুপুর ২ টায় দূর্গাপুর থেকে দীর্ঘ মিছিলে অংশ গ্রহন করেন হাজার হাজার নারী ও পুরুষ ভোটাররা।

মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন বলেন, জাতীয় চার নেতাকে পচাত্তরের ৩রা নভেম্বর জেলে হত্যা করা হয়েছে। চার নেতার স্বরণে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে দূর্গাপুর ইউনিয়ন থেকে প্রায় দশ হাজার জনসাধারন অংশ গ্রহন করে। ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে স্লোগান তোলেন। তিনি আরও বলেন, সাধারন মানুষ জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবেসে ঘর থেকে বেরিয়ে মিছিলে যোগদান করেছে। নৌকাই জনসাধারনের ভালবাসার প্রতীক। ইমন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি ও তার সুযোগ্য পুত্র আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র নেতৃত্বে জনসভা সফল ও স্বার্থক হয়েছে।

মিছিলে অংশ গ্রহন করেন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, উপজেলা যুবলীগ নেতা শরীফ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন লস্কর, সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি, যুবলীগ নেতা রতন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম সেলিম রেজা, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম রনি’সহ হাজার হাজার নেতাকর্মী।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ইমনের নেতৃত্বে মতলবে বিশাল শোডাউন

প্রকাশিত : ০৭:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮