০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জগন্নাথপুরে পোড়ানো হলো এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

স্থানীয় উপজেলা মৎস্য অফিস জানায়, উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামাল খান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো স্থানীয় বাজার এলাকায় পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

জগন্নাথপুরে পোড়ানো হলো এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল

প্রকাশিত : ০৭:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮