০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আমির নিহত

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুরান জেএমবি বাংলাদেশ শাখার আমির শীর্ষস্থানীয় জঙ্গি খোরশেদ ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার রাত ২টার দিকে জেলার প্রত্যন্ত এলাকা পিরবে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ঘোনারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শিবগঞ্জ থানা পুলিশের একটি টহল দল রাত্রিকালীন টহল দিচ্ছিল। রাত ২টার দিকে পিরবের তাতিপুকুর এলাকায় অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা টহল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূরত্বের কারণে পথিমধ্যে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানান। আহত অবস্থায় হাসপাতালে আনার পথে জিজ্ঞাসাবাদে তার নাম পরিচয় জানতে পারে পুলিশ।

খবর নিয়ে পুলিশ আরও জানতে পারে, নিহত খোরশেদ পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির। মাস্টার সামিল নামে সাংগঠনিকভাবে পরিচিত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে খোরশেদ পুরাতন জেএমবির আমির হিসেবে দায়িত্ব নিয়ে দেশব্যাপী দলটিকে সংগঠিত করছিলেন।

পুলিশের ধারণা, গভীর রাতে কোনও গোপন বৈঠক অথবা নাশকতার উদ্দেশে সমবেত হচ্ছিল জেএমবি সদস্যরা। এসময় টহল পুলিশ দেখে তারা হামলা করে পালিয়ে যায়। তাদের হামলায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান এবং কনস্টেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আমির নিহত

প্রকাশিত : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮