০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

১৭ বছর পর জিতল জিম্বাবুয়ে

দারুণ জয়ে সিলেট টেস্টকে স্মরণীয় করে রাখল জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে দেড় দিন আগে এবং ১৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।

এ নিয়ে ১৭ বছর পর বিদেশের মাটিতে প্রথম জয়ের মধুর স্বাদ পেল জিম্বাবুয়ে। ২০০১ সালে বাংলাদেশ সফরে বন্দরনগরী চট্টগ্রাম পাওয়া জয়টিই ছিল বিদেশের দূর্গে তাদের সবশেষ টেস্ট জয়।

আর ঘরে-বাইরে মিলিয়ে ৫ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে। সবশেষ ২০১৩ সালে হোমগ্রাউন্ডে পাকিস্তানকে পরাজয়ের তিক্ত স্বাদ দেয় রোডেশিয়ানরা। সেই দলে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিকদের মতো মহিরুহরা।

এর মাঝখানের সময়টা দেশটির ক্রিকেটের জন্য ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। অস্থিতিশীল রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে খেলার বাইরে চলে যান তারকা ক্রিকেটাররা। দীর্ঘ পাঁচ বছর টেস্ট ক্রিকেট থেকেও নিজেদের নির্বাসিত রাখে জিম্বাবুয়ে।

ক্রিকেটের অভিজাত সংষ্করণে ফের ধীরলয়ে ফেরার চেষ্টা করছে দলটি। আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন লালচাঁদ রাজপুতের শিষ্যরা। বাংলাদেশকে উড়িয়ে সেই প্রমাণটাই দিলেন তারা।

বিবি / ইএম

ট্যাগ :
জনপ্রিয়

১৭ বছর পর জিতল জিম্বাবুয়ে

প্রকাশিত : ০৫:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮