০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্ত্রীর মৃত্যুর খবরে চলে গেলেন স্বামীও

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রীর মারা যাওয়ার খবর শুনে ফজলুল হক (৬৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।

মৃত ফজলুল হক উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তি কালীগঞ্জ উপজেলার দুহুলী উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী শিক্ষক ছিলেন।

মৃতদের ভাতিজা কাজি আবু মুসা জানান, মঙ্গলবার রাতে শিক্ষক ফজলুল হকের স্ত্রী রোকেয়া বেগম (৬০) বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ খবর শোনা মাত্র হাসপাতালেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফজলুল হক। শিগগির চিকিৎসকরা ফজলুল হককে হাসপাতালে ভর্তি করেন। ২০/৩০ মিনিট পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের দু’জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের নামাজে জানাজা দুপুর আড়াইটায় মদনপুর এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

স্ত্রীর মৃত্যুর খবরে চলে গেলেন স্বামীও

প্রকাশিত : ১০:২৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮