০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে হত্যা, আটক ৩

গণভবন, ছুরিকাঘাত, মৃত্যু, কলেজছাত্র, Ganabhaban, Stab, Death, College Girl, rtvonline

পাবনা শহরে মোবাইলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম আহমেদ মিশকাত মিশু (২৪)। তিনি শহরের শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।

পাবনা সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় মিশু প্রাইভেট পড়াতে যান। এসময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভেতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশুকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে মিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে হত্যা, আটক ৩

প্রকাশিত : ১১:২৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮