০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুবিতে দীপাবলি উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনেসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে প্রদীপ জ্বেলে এবং আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব পালন করেন বিশ্ববিদ্যালয়টির পূজা উদযাপন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক স্বর্ণা মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসিনা বেগম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সিমু দে, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক তুলি গুহ মজুমদার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত সনাতন ধর্মালম্বী ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সেশনের দুই ব্যাচকে একসাথে বরণ করে নেয় আয়োজকরা। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী দীপাবলির আলোর মতো ভবিষ্যৎ জ্বলে উঠে বিশ্ববিদ্যালয়কে সুনাম করবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, হিন্দুধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব দীপাবলি উৎসব। দীপাবলি আলোতে সবার লক্ষ্যও আলোকিত হবে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আগামীতে দীপাবলি উৎসব বড় পরিসরে করা হবে বলে জানান তিনি।

বিবি / ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুবিতে দীপাবলি উদযাপিত

প্রকাশিত : ১০:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮