০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ শাহীন শাহ আক্তারকে (২৮) আটক করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) বিকাল ৫ টায় তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত শাহিন শাহ আক্তার চট্টগ্রামের আনোয়ারা থানার বরুমছড়া ছমুদিয়া এলাকার সিকদার বাড়ীর ইকবাল আহম্মদের মেয়ে।

বার আউলিয়া হাইওয়ে থানার পিএসআই মো. আমান উল্লাহ্ জানান, সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি ঘোড়ামারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার উপর চেক পোস্ট বসিয়ে তল্লাসি করা হয়। এসময় ঢাকাগামী দেশ ট্রাভেলসের এসি বাসে তল্লাশি চালিয়ে মহিলা যাত্রী শাহিন শাহ আক্তারকে (২৮) ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সীতাকুণ্ডে ইয়াবাসহ নারী আটক

প্রকাশিত : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮