০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুর্গম ঢালাপথ থেকে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, বুধবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী ঢালাপথ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে। পরে নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর ছেলে আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮) বলে সনাক্ত করে। লাশটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাদের আভ্যন্তরীণ কলহের জেরধরে এই নৃশংস ঘটনার সুত্রপাত হতে পারে।
এই ব্যাপারে আইসি এসআই সুব্রত রায় জানান, রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে একটি লাশ পাওয়া যায়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮