দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী নারীদের আয়োজনে ফাদার কালো মেনাপেচ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
এমিলিয়া কিন্ডুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা: পারুল বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ভাদুরিয়া বিট কর্মকর্তা নবীন কুমার ধরো।
খিদিরপুর মিশন এলাকার শিক্ষিত নারীরা মাদকমুক্ত সমাজ গড়তে ও নারীদের কর্মক্ষেত্রে উন্নয়নের ও ক্ষমতায়নে বিষয়কে সামনে নিয়ে নারীরা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
বিবি / ইএম




















