০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পাহাড়ে এসএসসি পরিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সর্বদাই বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ী জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, অর্থ সহায়তাসহ নানা রকম অবকাঠামোগত উন্নয়নের অংশীদার সেনাবাহিনী।
“শান্তির সংকল্পে ঐক্যবদ্ধ সিন্দুকছড়ি” স্লোগানকে বুকে ধারণ করে এ অঞ্চলের পাহাড়ী-বাঙ্গালীদের কল্যানে নিরলস কাজ করে যাওয়া ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এবার শীতের শুরুতেই উষ্ণতা ছড়িয়ে দিয়েছে অত্র অঞ্চলের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে।
সকালে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধীনস্ত গুইমারা, মানিকছড়ি ও রামগড়ের ৮টি ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসার পাহাড়ি-বাঙালি হতদরিদ্র ২০ এসএসসি পরিক্ষার্থীর হাতে ফরম ফিলাপের খরচ বাবদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। এ সময় সংস্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, জোন অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি, শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যতেও সেনাবাহিনীর সহায়তার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে সেনাবাহিনীর এমন মহতি উদ্যেগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

পাহাড়ে এসএসসি পরিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

প্রকাশিত : ০৪:০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮