০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি রাখালের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত বাংলদেশি রাখাল ফটিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ফটিক হচ্ছে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে একদল বাংলাদেশি রাখাল চরবাগডাঙ্গা সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের বাহুরা-পিরোজপুর বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে ফটিক আহত হয়। পরে আহত ফটিক বাংলাদেশে পালিয়ে আসলে তার পরিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটার দিকে ফটিক মারা যায়।

এ ব্যাপারে ৫৩বিজিবি’র উপ-অধিনায়ক মেজর এখলেশুর রহমান জানান, বিষয়টি লোক মারফর শোনার পর বিজিবি’র পক্ষ হতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে ফটিকের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন অভিযোগ করা হয়নি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি রাখালের মৃত্যু

প্রকাশিত : ০৪:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮