১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নামাজের আহ্বান জানাতে গিয়ে যুবকের লাথিতে প্রাণ গেল বৃদ্ধের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিবেশী যুবকের লাথিতে ওমর আলী ভূইয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহত ওমর আলী টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামের মৃত সাত্তার আলী ভূইয়ার ছেলে।

নিহতের প্রতিবেশী মাহবুব হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় ওমর আলী প্রতিবেশী পান ব্যবসায়ী আলাউদ্দিন সিকদারকে মসজিদে গিয়ে নামাজ আদায়ের আহ্বান জানান। আলাউদ্দিন নামাজে যেতে রাজি না হয়ে ওই বৃদ্ধের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আলাউদ্দিনের ঘাড়ে হাত রাখেন ওমর আলী। এ সময় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তার অন্ডকোষে লাথি মারেন। এতে ওমর আলী আহত হন।

তিনি আরও জানান, পরে ওমর আলীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আলাউদ্দিন গা ঢাকা দিয়েছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবি/রেআ

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

নামাজের আহ্বান জানাতে গিয়ে যুবকের লাথিতে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮