নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী প্রাথমিক ভোকেশনাল বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেলে শিবপুর উপজেলা সদরে নগর এলাকায় এই বিদ্যালয়টির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লাভলী সুলতানা। বিদ্যালয় উদ্বোধন করেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া। বক্তব্য রাখেন ঢাকাস্থ সিমরান টেক্সটাইল মিলের মালিক মো: ছোলমান কাদির, নরসিংদীর সুইট বুদ্ধি প্রতিবন্ধী ও অকিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসীম উদ্দিন সরকারসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা মো: মোবারক হোসেন, শিবপুর প্রেসকাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচান, সাংবাদিক শরীফ ইকবাল রাসেল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ। উল্লেখ্য বর্তমানে ৩৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে বলে জানা গেছে।
১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী বিদ্যালয় উদ্বোধন
-
মোঃরালে মিয়াঃনরসিংদীপ্রতিনিধি - প্রকাশিত : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
- 140
ট্যাগ :
জনপ্রিয়





















