টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করতে পেরে কাজী হিমেল নামের স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ ম্যাধমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ব্যবসা শিায় বিভাগের ছাত্র। হিমেল পৌরসভার মালাউড়ীর (কাজীপাড়া) গ্রামের কাজী আফসার আলীর ছেলে। গত শনিবার সন্ধ্যায় বাড়ীতে ঘুমের ওষুধ ও বিষাক্ত পদার্থ সেবন করলে তাকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, গত বছর ৯ম থেকে ১০ম শ্রেণীতে পরীার ফলাফল খারাপ হওয়ার কারণে প্রমোশন না দেওয়ায় তার সহপাঠীদের সঙ্গে ১০ম শ্রেণীতে কাস করতে পারে নাই হিমেল। সে আবার ৯ম শ্রেণীতে কাস করে পরের পরীায় ভালো ফলাফল করে ১০ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এ বছর নির্বাচনী পরীায় ফলাফল খারাপ হলে আবার তাকে নির্বাচনী পরীা এবং চূড়ান্ত পরীায় অংশগ্রহন করতে দেয়া হয়নি। ফলে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
মৌসুমী চৌধুরী জানান, সে সবার নিন্দা, পারিবারিক সমস্যা ও বিদ্যালয়ের শিকদের অপমানের কারণে মানসিক ভাবে বিষাদগ্রস্থ হয়। যার কারণে সে আত্মহত্যা করে।
হিমেলের বাবা কাজী আফসার আলী জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হিমেলের লাশ নিয়ে আসা হয়। জানাযা শেষে বাড়ীতে দাফনের ব্যবস্থা করা হয়।





















