কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের চামড়া, মাংশ ও মাথা উদ্ধার করেছে। রোববার ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের একটি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে জবাইকৃত হরিণের মাংস ১০ কেজি, হরিণের মাথা ১ টি এবং ১ টি হরিণের চামড়া উদ্ধার করে। তবে কোস্টগার্ড সদস্যরা চোরা শিকারীর দলটিকে আটক করতে পারে নি। উদ্ধারকৃত হরিণের মাংস ও মাথা এবং চামড়া চুাদপাই ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে হরিণের মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকি স্বরুপ। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণের চামড়া,মাংস ও মাথা উদ্ধার
-
সাতক্ষীরা প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
- 171
ট্যাগ :
জনপ্রিয়























