১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রাঙামাটিতে নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর অভিযান জোরদার: অস্ত্রসহ গ্রেফতার ১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সদরসহ রাঙ্গামাটি জেলাব্যাপী অভিযান জোরদার করেছে যৌথবাহিনী। তফসিল ঘোষণার পরপরই শুরুতে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে শহরের তবলছড়ি পুরাতন পুলিশ লাইন এলাকায় যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ। অভিযানে আনন্দ সুদন চাকমা (৪৬) ওরফে বিজয় নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী। পুলিশ ও সেনাসূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
বিকাল ৩টার দিকে উদ্ধার করা পিস্তল ও গুলিসহ আটক বিজয়কে রাঙ্গামাটি রিজিয়ন সদর দফতরে মিডিয়াকর্মীদের সামনে হাজির করা হয়েছে। এ সময় কর্তব্যরত সেনা ও পুলিশ সদস্যরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাওয়া সংবাদে আনন্দ সুদন চাকমা ওরফে বিজয়ের অবস্থান নিশ্চিত হয়ে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। অভিযানে ৪ রাউন্ড গুলি ও অস্ত্রসহ হাতেনাতে ওই সন্ত্রাসীকে গ্রেফতার সক্ষম হয়েছে। গ্রেফতার আনন্দ সুদন চাকমা শহরের রাঙ্গাপানি এলাকার বাসিন্দা নরসুদন চাকমার ছেলে। সে জেএসএস (মূল) দলের প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র ও সক্রিয় একজন কর্মী। গ্রেফতার আনন্দ সুদন চাকমা শহরের রাঙ্গাপানিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তাবাহিনীর কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত। সে এ ঘটনায় করা মামলার অন্যতম আসামি। স্থানীয় মিডিয়াকর্মীদের সামনে হাজির করার পর আনন্দ সুদন চাকমাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার আনন্দ সুদন চাকমার বিরুদ্ধে অস্ত্র এবং সন্ত্রাস দমন আইনে আরও মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে আদালতে চালান দেয়া হবে তাকে।
এদিকে সেনাসূত্র জানিয়েছে, পার্বত্য এলাকায় সন্ত্রাস দমন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অপারেশন উত্তরণ’ নামে পরিচালিত অভিযান অধিকতর জোরদার করা হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জোরালোভাবে অব্যাহত থাকবে।
অন্যদিকে সুষ্ঠু নির্বাচন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করাসহ নিরাপত্তা জোরদারে নির্বাচনের আগে পাহাড় থেকে সব অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনার দাবি জানিয়ে আসছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলটির রাঙ্গামাটি আসনের সম্ভাব্য প্রার্থী দীপংকর তালুকদার দাবি করে বলেন, গত দশম নির্বাচনে এ আসনে অবৈধ অস্ত্রের মুখে জয় ছিনিয়ে নিয়েছিল আঞ্চলিক দল। ৫৩ টি কেন্দ্রে তাদের প্রার্থীর পক্ষে অস্ত্রের মুখে শতভাগ ভোট আদায় করে নিয়েছে তারা। এবার যাতে সেই ধরনের ভোট ডাকাতি কেউ করতে না পারে এবং সাধারণ মানুষ যাতে অবাধে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নির্বাচনের আগে পাহাড় থেকে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে।

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

রাঙামাটিতে নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর অভিযান জোরদার: অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশিত : ০৫:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮