০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ নেতা কুদ্দুসের মনোনয়ন জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১১ নভেম্বর তিনি দলীয় মনোনয়ন ফরম পূরণ করে ধানমন্ডি কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানান।

এমএ কুদ্দুস বলেন, আমি বিগত দিন যাবৎ উপজেলা আওয়ামী লীগ পরিচালনায় অনেক শ্রম দিচ্ছি। দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মনোনয়ন দিবেন। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে আমি নির্বাচন করবো। আমি না পেলেও দল যাকে মনোনয়ন দিবেন, আমি তার পক্ষে কাজ করে যাবো।

জাতির শ্রেষ্ঠ সন্তান এমএ কুদ্দুস আরও বলেন, মতলবে আমার যথেষ্ট জনপ্রিয়তা আছে। আমি দীর্ঘদিন রাজনৈতিক কারণে সর্বস্তরের মানুষের সাথে মিশে আছি। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

প্রসঙ্গত,আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে একাদশ সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্র“য়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।

তফসিল ঘোষণার পরই দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ নেতা কুদ্দুসের মনোনয়ন জমা

প্রকাশিত : ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮