চাদঁপুর জেলার মতলব উত্তরে পূর্ব ইসলামাবাদ গ্রামে অবস্থিত চাদঁপুর জেলার স্বনামধন্য অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ‘লুৎফুন্নেছা মেধাবৃত্তি’ প্রদান উদ্যোক্তা জনাবা জুবাইদা নুর খানের নিজস্ব উদ্যোগে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যায়ে ‘লুৎফুন্নেছা মেধাবৃত্তি’’ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে লুৎফুন্নেছা মেধা বৃত্তি অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা নুরজাহান বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ ফারুক সরকার,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ কু.বি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবাইদা নুর খান ,সহকারী অধ্যাপক ইংরেজী বিভাগ, কু,বি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আঃ কাদির ওয়াহিদ দর্জি, সম্মানিত ম্যানেজিং কমিটির সফল সভাপতি ১২৮ নং স:প্রা:বি । আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল বাসার, এবং মো: আরিফ উদ্যোক্তা সদস্য ।

ফারুক সরকার বলেন,আমার পত্নীজ জুবাইদা নুর খান তাঁর শাশুড়ি ও আমার ‘মা’ লুৎফুন্নেছা বেগমের নামে এ মেধাবৃত্তি চালু করেন এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরির মনোবৃত্তি নিয়ে এ প্রয়াস অব্যাহত থাকবে এবং আগামী বছর আরো সংখ্যায় বৃদ্ধি পাবে।
প্রসঙ্গ,‘লুৎফুন্নেছা মেধাবৃত্তি’ প্রদান উদ্যোক্তা জনাবা জুবাইদা নুর খান ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন মেধাবি ছাত্র জনাব মোহাম্মদ ফারুক সরকারের সহধর্মিণী।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব গোলাম রাব্বানী (রুমেল) সহকারি শিক্ষিকা জনাবা আছিয়া খাতুন, স্বপ্না আক্তার প্রমুখ।
বিবি/ ইএম




















