০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

চলনবিলবাসীকে নিরাপদ জনপদ উপহার দিয়েছি: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চলনবিলবাসীকে উন্নয়ন, সুশাসন ও নিরাপদ জনপদ উপহার দিয়েছি। মাত্র ১০ বছরে সিংড়া উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে বাংলাদেশের মডেল বিবেচিত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে গ্রামে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শতাধিক স্কুল,কলেজের ভবন নির্মাণ এবং উন্নত চিকিৎসা সেবাসহ উন্নতজীবন উপহার দিয়েছি।

প্রতিমন্ত্রী আজ বৃহষ্পতিবার দুপুরে পৌর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে সিংড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে ১১৮টি ভোট কেন্দ্রে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটি সদস্যবৃন্দ ও এজেন্টদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন আর চলনবিলবাসীকে রাত জেগে পাহারা দিতে হয় না। মা-বোনকে ইজ্জত হারাতে হয় না। আমরা মাত্র ১০ বছরে ৩ মেঘাওয়াট থেকে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াটে পূরণ করতে সক্ষম হয়েছি। বিগত ৩৭ বছরে সিংড়ার ১৮ হাজার পরিবার বিদ্যুৎ পেয়েছিল, মাত্র ১০ বছরে উপজেলার ৮৫ হাজার পরিবারে নতুন বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, আরিফুল ইসলাম আরিফ, মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, মাওলানা আব্দুর বারি রশিদী, ইউপি সদস্য কল্পনা বেগম, কর্মী দেলোয়ার হোসেন ডালিম প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নৌকার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে ভোট কেন্দ্রের নব-গঠিত কমিটির সদস্য ও এজেন্টগণ বক্তব্য দেন।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

চলনবিলবাসীকে নিরাপদ জনপদ উপহার দিয়েছি: পলক

প্রকাশিত : ০৮:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮