০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ফরিদ আলম (৩০) নামে এক মাদক কারবারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র, ১০ হাজার পিস ইয়াবাসহ ও একজনের মৃতদেহ পাওয়া যায়। এরপর সনাক্ত করে নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদ আলম (৩০) প্রকাশ মো. আলম বলে সনাক্ত করে। এরপর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবি/রেআ

ট্যাগ :

সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারে হাবিব

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮