০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় একটি সেমিপাকা বসতঘরে আগুন লেগে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) ভোর ৩টার দিকে রান্নাঘরে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিটন হাওলাদার জানান, সরফভাটার হোসাইন সিকদার পাড়ার মো. হোসেনের ছয় কক্ষের সেমিপাকা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি জানান, চুলা থেকে সৃষ্ট এ আগুনে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮