০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দুদুল, সোহেল আরমান ও পরিচালক এস এ হক।

পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। আমজাদ হোসেন বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার বিকেলে চিকিৎসক দলের প্রতিনিধি শহীদুল্লাহ সবুজ সাংবাদিকদের জানান, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যা ছিল, এখন তার কিছুটা অবনতি হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮