১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ভালুকায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে মোবারক হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ভালুকা উপজেলার নয়নপুর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

এ সময় একটি নাইন এমএম পিস্তল, একটি পাইপগান, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত মোবারক উপজেলার নয়নপুর গ্রামের প্রয়াত মিয়ার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, উপজেলার নয়নপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ২৫০ গ্রাম হেরোইনসহ মোবারক নামে এক ডাকাতকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ডাকাত স্বীকার করে তার কাছে আরো অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য রয়েছে

এ তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য ওই এলাকার একটি পতিত জমিতে পৌঁছা মাত্রই ডাকাত দলের অন্যরা মোবারককে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন। এ সুযোগে আটক মোবারক দৌড়ে পালানোর সময় দুইপক্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানি জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি’র

ভালুকায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮