০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রচারিত সংবাদের প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনি। ২৪ নভেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস কাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তানভীর হাসান ছোট মনিরের ভাই গোলাম কিবরিয়া বড় মনি।
তিনি বলেন, গত ২২ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্যাটেলাইট টেলিভিশন ৭১ টিভির টকশোতে তানভীর হাসান ছোট মনির ও আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়। টকশোতে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জার্মান থেকে আসা মো. মনির বিন আলী ও আনিসুল ইসলাম তালুকদার খেলনা পিস্তল নিয়ে গ্রেফতার হয়। ওই ব্যাপারে কাস্টমস কর্মকর্তা বাদি হয়ে বিমানবন্দর থানায় একটা মামলা দায়ের করা হয়। বিমানবন্দরে জার্মান প্রবাসী ঐ দুজনের গ্রেফতারের পরেই আমাদের দুই ভাইয়ের নামে একটি কুচক্র মহল অপপ্রচার শুরু করে। কারন আমরা যেহেতু জার্মানে থাকতাম আর গ্রেফতারকৃতরাও জার্মান প্রবাসী। সেই সাথে গ্রেফতারকৃত একজনের নাম মনির। ওই মনির নামটুকু মিল রেখে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে নানা অপপ্রচার শুরু করে। অস্ত্র মামলা যে দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে তাদের দুজনের বাড়িই মন্সিগঞ্জ জেলায়।
তিনি আরও বলেন, আমার ছোট ভাই টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বিগত দিনে গোপালপুর-ভূঞাপুর মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। সেই বিষয়ে ঈর্ষাণিত হয়ে একটি কুচক্রমহল অপপ্রচার চালাচ্ছে। আমি এসব অপপ্রচারের প্রতিবাদ জানাই। সেই সাথে এসব অপপ্রচার মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া, পৌরসভার কাউন্সিলর মো. আমিনুল ইসলাম আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান আনছারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক আহমেদ পুলু, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী প্রমুখ।

বিবি/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

প্রচারিত সংবাদের প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৩:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮