১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। বৃহস্পতিবার (২২ নভেম্বর) তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন প্রত্যাশীদের সাাৎকার গ্রহনের সময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়ে দেন। এর পর মনোনয়ন লাভের আশায় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নতুন করে আবার দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।
এ আসনে বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, মুক্তিযুদ্ধের সংগঠক নুরুন্নবীসহ ১৩জন দলীয় মনোনয়ন চাইছেন।

বিবি / ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত : ০৩:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮