১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় দু’দলের গোলাগুলিতে ডাকাত নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশিপিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের টহল ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু। সে সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে।

ডাকাতদের গোলাগুলির মধ্যে পড়ে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পরে ওই ডাকাতের মৃতদহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কুষ্টিয়ায় দু’দলের গোলাগুলিতে ডাকাত নিহত

প্রকাশিত : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮