০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মহম্মদ মহিউদ্দিন ও এলাকাবাসী জানান, উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ও বিপরীতমুখি একটি যাত্রীবাহী বাসের সংর্ঘষ হয়। এতে ট্রাকের চালক ও চালকের পাশে বসা একজন সহ দুইজন নিহত হয়। এসময় আহত হয় কলেজ শিক্ষার্থী সহ আরো অন্তত ৩০ জন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।

বিবি/রেআ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

প্রকাশিত : ০২:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮