একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের পাঁচজন মনোনয়ন পেয়েছেন।
তারা হলেন— নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (নরসিংদী-১), পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ (নরসিংদী-২), সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন (নরসিংদী-৩), আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪) এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু (নরসিংদী-৫)।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের পক্ষেই কাজ করে ৫টি আসনের বিজয় নিশ্চিত করতে হবে। সংগঠনের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।’
বিবি/ ইএম




















