আগামী একাদশ সংসদ নিবার্চনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় এমপি প্রার্থী পাবনা-২ (সুজানগর-বেড়া) আংশিক এলাকায় সাবেক ৩ বারের এমপি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের জেষ্ঠ্য পুত্র এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমদে ফিরোজ কবিরের মনোনয়নপত্র প্রদান করায় ঢাকার ধানমন্ডির ৩২ নং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানান আহমদে ফিরোজ কবির।
সেই সাথে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সদস্য হাসিবুল কবির মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরুখ কবির বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত প্রমুখ পুষ্পার্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানান।

এ দিকে আহমেদ ফিরোজ কবিরের এলাকার সাতবাড়ীয়া সকালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে পাবনা জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার উদ্যোগে হাসপাতাল গেট থেকে এক বিশাল আনন্দ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সহ-সভাপতি মোছলেম উদ্দিন মুছা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পাসু সরদার, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, পৌর আ’লীগ নেতা ফিরোজ কবির আচ্ছু, নাজির খান, জায়দুল হক জনি, যুবলীগ নেতা সদার রুহুল আমিন, সরদার আব্দুর রহিম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সুজন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, রবিন হাসান সম্রাট, শেখের, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির হাসান শাওন, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, সহ-সভাপতি রাতুল, নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, নয়ন সদার, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন, ছাত্রলীগ নেতা সৌরভ দাস, লিটন, আতিক প্রমুখ।
বিবি/জেজে





















