০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নৌকার মাঝি হলেন নায়ক ফারুক

ঢাকাই সিনেমার মিঞা ভাই খ্যাত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে বরেণ্য এই চলচ্চিত্র অভিনেতাকে।
নায়ক ফারুক স্কুলজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে যোগ দেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। মুক্তিযুদ্ধে শেষে তিনি রাজনীতিতে মনোনিবেশ করতে চেয়েছিলেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় সিনেমায় নিয়মিত হন ফারুক।

নায়ক ফারুক ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসা সফল হয়।

নায়ক ফারুক অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তবে চলচ্চিত্রের মানুষের কাছে তিনি সবার প্রিয় ‘মিঞাভাই’।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি হলেন পাবনা-২ আসনের এমপি সেলিম রেজা হাবিব

নৌকার মাঝি হলেন নায়ক ফারুক

প্রকাশিত : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮